× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউইর্য়ক

৩৪তম আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু ২৩ মে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৫ ১৭:১৭ পিএম

৩৪তম আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু ২৩ মে

বাংলা সাহিত্যের অন্যতম নন্দিত ও জনপ্রিয় লেখক সাদাত হোসাইন ৩৪তম নিউইর্য়ক আন্তর্জাতিক বাংলা বইমেলা উদ্বোধন করবেন। আগামী ২৩ মে সন্ধ্যা ৬টায় নিউইর্য়কের জ‍্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে এই বইমেলার বর্ণাঢ্য উদ্বোধন হবে। চারদিন ব্যাপী বইমেলায় আমেরিকা ও কানাডা থেকে বিপুল সংখ্যক লেখক যোগ দেবেন। অংশ নেবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে আসা বিভিন্ন প্রকাশনা সংস্থা। থাকবে অজস্র নতুন বই।

তরুণ লেখক সাদাত হোসাইন এই প্রথম যুক্তরাষ্ট্রে আসছেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ বিশ্বব্যাপী বাংলাভাষী পাঠকের কাছে দারুণ সমাদৃত এই লেখক তাঁর উপন্যাস, ছোটোগল্প ও কবিতা দিয়ে জয় করেছেন পাঠক হৃদয়। সম্মানিত হয়েছেন আইএফআইসি ব্যাংক নিবেদিত ‘কালি ও কলমসাহিত্য পুরস্কার’, ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’, ‘শুভজন সাহিত্য সম্মাননা’, ‘এসবিএসপি-আরপি ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার’, ‘জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল পুরস্কার (সংস্কৃতির ক্ষেত্রে অবদানের জন্য) ২০১৩’ এবং পশ্চিমবঙ্গের ‘চোখ সাহিত্য পুরস্কার ২০১৯’ সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায়। চলচ্চিত্র নির্মাতা হিসেবেও পরিচিত এই লেখক তাঁর চলচ্চিত্রের জন্য পেয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র পুরস্কার ২০১৬’।

৩৪তম নিউইর্য়ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্ববায়ক রোকেয়া হায়দার সবাইকে এই বইমেলায় যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা