× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেলবোর্নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৭ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৯ পিএম

মেলবোর্নের ট্রেনাইট কমিউনিটি লার্নিং সেন্টারে শহীদ দিবস উদযাপন। প্রবা ফটো

মেলবোর্নের ট্রেনাইট কমিউনিটি লার্নিং সেন্টারে শহীদ দিবস উদযাপন। প্রবা ফটো

যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

মেলবোর্নের ট্রেনাইট কমিউনিটি লার্নিং সেন্টারে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। এর নেতৃত্ব দেয় ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে বাংলা ভাষার গৌরবময় ইতিহাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অস্ট্রেলিয়ার রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব ফেডারেল সংসদ সদস্য জোয়ান রায়ান, সাবেক রাজ্য সংসদ সদস্য সারা কলনি, টার্নাইটের রাজ্য সংসদ সদস্য ডিলান ওয়াইট এবং পয়েন্ট কুকের রাজ্য সংসদ সদস্য ম্যাথিউ হিলকারি।

তারা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তাদের গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন।

বিএনপি ভিক্টোরিয়ার পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন- অস্ট্রেলিয়া ছাত্রদলের সাবেক সভাপতি কায়াস মাহমুদ জনি, ভিক্টোরিয়া বিএনপি নেতা তৌহিদ পাটোয়ারী ও অস্ট্রেলিয়া ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ফয়সাল মোহাম্মদ।

নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘বাংলা ভাষার জন্য জীবন দেওয়া শহীদদের আত্মত্যাগ কেবল ভাষার জন্য ছিল না, এটি জাতীয় স্বীকৃতি ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল।’

অনুষ্ঠানে বাংলাদেশে সুশাসন, আইনের শাসন ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে কায়াস মাহমুদ জনি বলেন, ‘ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ- সব কিছুর মূলেই গণতান্ত্রিক অধিকার। আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে, যাতে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করতে পারে এবং দেশে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠিত হয়।’

অস্ট্রেলিয়ার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তারা যেন অস্ট্রেলিয়া থেকে একটি স্বাধীন পর্যবেক্ষক দল পাঠানোর উদ্যোগ নেন, যাতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করা কেবল বাংলাদেশের নয়, সারা বিশ্বের দায়িত্ব।’

ভিক্টোরিয়া বিএনপি নেতা তৌহিদ পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশের জনগণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে চায়। আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে এবং জনগণের মতপ্রকাশের সুযোগ দেয়। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেয়।’

ফয়সাল মোহাম্মদ বলেন, ‘বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে অবশ্যই একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে। এছাড়া প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভাষা আন্দোলনের চেতনাকে সম্মান জানিয়ে ১৯৭৬ সালে ‘একুশে পদক’ প্রবর্তন করেন, যা ভাষা সৈনিকদের অবদানকে স্বীকৃতি দেয় এবং জাতীয়ভাবে একুশের চেতনাকে প্রতিষ্ঠিত করে।’

অনুষ্ঠানের শেষে ভিক্টোরিয়া বিএনপির নেতাকর্মীরা আলাদাভাবে বিশেষ দোয়ার আয়োজন করেন। তারা ভাষা শহীদদের মাগফিরাত এবং বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, সুশাসন এবং জুলাই-আগস্ট বিপ্লবে নিহতদের স্মরণ, খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

ভিক্টোরিয়া বিএনপির নেতৃবৃন্দ বলেন, ‘আমরা প্রবাসে থেকেও মাতৃভাষার মর্যাদা রক্ষায় কাজ করছি। আমরা বাংলাদেশে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আন্দোলন চালিয়ে যাব। সুষ্ঠু নির্বাচন এবং আইনের শাসনই বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ গঠনের একমাত্র পথ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা