× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশিসহ ৫৯৮ অবৈধ অভিবাসী আটক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের পাসার মেরু মার্কেট কমপ্লেক্সে অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে ৮৫ বাংলাদেশিসহ ৫৯৮ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

অভিবাসন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জাফরি এমবোক তাহা জানান, শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে চালানো অভিযানে ৬৩০ জনের কাগজপত্র যাচাই করা হয়। বৈধ নথিপত্র না থাকায় ৫৯৮ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে ৮৫ বাংলাদেশি ছাড়াও ৫০০ জন মিয়ানমার, ইন্দোনেশিয়ান ৭, ভারতীয় ৫ এবং একজন নেপালি নাগরিক রয়েছেন। যাদের সবার বয়স ১৭ থেকে ৫৭ বছরের মধ্যে।

আটকদের সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, কিছু অভিবাসী গ্রেফতার এড়াতে ‘গেরিলা কৌশল’ ব্যবহার করলেও সফল হয়নি।

এই অভিযানে সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনাস কামারুদ্দিন, রয়েল ক্লাং সিটি কাউন্সিলের (এমবিডিকে) মেয়র দাতুক আবদ হামিদ হুসেন, জেআইএম অফিসার, জেনারেল অপারেশনস টিম (পিজিএ), এমবিডিকে এবং জাতীয় নিবন্ধন বিভাগ (এনআরডি)-সহ মোট ১৫৩ জন কর্মকর্তা অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা