× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বা‌র্মিংহা‌মে ঝ‌ড়ে গাছচাপায় বাংলাদেশি নিহত

ক্যারল, লন্ডন থেকে

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪ ১৫:২৬ পিএম

কাহের হোসেন শাহিন। (ডানে) দুর্ঘটনায় পড়া গাড়ি

কাহের হোসেন শাহিন। (ডানে) দুর্ঘটনায় পড়া গাড়ি

যুক্তরাজ্যে বার্মিংহামে ঘূর্ণিঝড়ে গাছচাপায় কাহের হোসেন শাহিন নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বা‌র্মিংহামে প্রচণ্ড ঝড়ের সময় এ ঘটনা ঘটে।

নিহত কাহের হোসেন শাহিন বালাগঞ্জ ওসমানী নগর গরীব কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি। তার গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগর উপ‌জেলার সিকন্দরপুর গ্রামে। 

জানা যায়, গাড়ির ওপর বিশাল একটি গাছ পড়লে ঘটনাস্থলেই মারা যান কাহের হোসেন শাহিন। তিনি বালাগঞ্জ ওসমানীনগর গরীব কল্যাণ ট্রাস্টের অন্যতম ট্রাস্টি ও প্রতিষ্ঠাতাদ সদস‍্য ছিলেন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

নিহত শাহীন একজন ব‌্যবসায়ী। তিনি ছয় মে‌য়ে ও এক ছে‌লের জনক। ঝ‌ড়ের ম‌ধ্যে ছে‌লে‌কে নি‌য়ে ঘ‌রে ফেরার প‌থে গাড়ির উপ‌রে গাছ পড়‌লে মারা যান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা