প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ২১:৩৩ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪ ২১:৩৪ পিএম
নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে দুই দিনব্যাপী বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার শুরু হয়েছে। রবিবার (২০ অক্টোবর) এই মেলার উদ্বোধন করেন গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মার্ক জেফ, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ এবং বাংলাদেশ রেমিটেন্স ফেয়ারের যুগ্ম-আহ্বায়ক রায়হানুল ইসলাম চৌধুরী।
অতিথিদের বক্তব্যে বার বার বৈধপথে রেমিট্যান্স পাঠানোর বিষয়টিই উঠে আসে।
গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মার্ক জেফ প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশ বিনির্মাণে যুক্ত থাকার আহ্বান জানান।
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ রেমিট্যান্স পাঠিয়ে দেশের জন্য ভূমিকা রাখায় প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, অনেক বছর ধরে আমেরিকান প্রবাসী বাংলাদেশিরা বৈধ উপায়ে বেমিটেন্স পাঠানোর প্রবণতা বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর ব্যাপারে উদ্বদ্ধু করছে।
বাংলাদেশ রেমিটেন্স ফেয়ারের যুগ্ম-আহ্বায়ক রায়হানুল ইসলাম চৌধুরী বলেন, ‘বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর কোনো বিকল্প নেই।’
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ রেমিটেন্স ফেয়ারের প্রধান সমন্বয়ক বিশ্বজিৎ সাহা।
মেলা উপলক্ষে জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা দিয়ে সাজানো হয়। সেই সঙ্গে নারী অতিথিদের লাল-সবুজ রঙের শাড়িতে পুরো এলাকা পরিণত হয় ছোট্ট এক বাংলাদেশে।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ছাড়াও দুই দিনে প্রবাসী আয়, আন্তর্জাতিক বাণিজ্য, রিজার্ভ এবং প্রবৃদ্ধি ইত্যাদি বিষয়ে একাধিক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।
২০ ও ২১ অক্টোবর বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেলা। এতে অংশ নিয়েছে- ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মানি ট্রান্সফার অপারেটর, রেমিট্যান্স চ্যানেল পার্টনার, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস, অফশোর ব্যাংকিং সেবা প্রদানকারী, মানি ট্রান্সফার ও রেমিট্যান্স অ্যাপ এবং প্রবাসী ক্ষুদ্র উদ্যোক্তারা।