প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ১৯:১৪ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪ ১৯:১৬ পিএম
আন্তর্জাতিক রুটে পরিচালিত বিমান পরিষেবার বেস্ট স্মাইল ক্যাম্পেইনে সেরা পুরস্কার পেয়েছেন মো. জাহিদুল ইসলাম। প্রবা ফটো
আন্তর্জাতিক রুটে পরিচালিত বিমান পরিষেবার বেস্ট স্মাইল ক্যাম্পেইনে সেরা পুরস্কার পেয়েছেন বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের মালদ্বীপ এয়ারপোর্ট ম্যানেজার মো. জাহিদুল ইসলাম।
রবিবার (১৩ অক্টোবর) মালদ্বীপের ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আয়োজিত পুরস্কার গ্রহণ করেন জাহিদুল ইসলাম। মালদ্বীপ এয়ারপোর্ট কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মি. ডোনার এই পুরস্কার হস্তান্তর করেন।
প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ৩৪টিরও বেশি এয়ারলাইন্স কোম্পানি অংশগ্রহণ করেছিল।
সদা হাস্যমুখ, গতিশীল ভালো আচরণ ও যাত্রীবান্ধব ম্যানেজার হিসাবে সুপরিচিত যশোরের শারশা উপজেলার সন্তান মোহাম্মদ জাহিদুল ইসলাম বেস্ট স্মাইল ক্যাম্পেইনে সেরা পুরস্কার অর্জন করায় প্রবাসী বাংলাদেশিরা আনন্দিত।