× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিসে বৈষম্যহীন নতুন ভোরের প্রত্যয়ে ‘কবিতায় আড্ডা’

শাবুল আহমেদ, প্যারিস (ফ্রান্স) থেকে

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ১৯:০৮ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ১৯:০৯ পিএম

প্যারিসের অবারভিলিয়ের একটি হলরুমে ‘ছন্দ, কবিতায় বলি সুন্দর আগামীর প্রত্যাশা’ শীর্ষক কবিতায় আড্ডা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

প্যারিসের অবারভিলিয়ের একটি হলরুমে ‘ছন্দ, কবিতায় বলি সুন্দর আগামীর প্রত্যাশা’ শীর্ষক কবিতায় আড্ডা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

শিল্প-সাহিত্য ও সংস্কৃতির তীর্থভূমি প্যারিসে দুর্নীতি, হানাহানিমুক্ত বৈষম্যহীন নতুন ভোরের প্রত্যয়ে কবি-লেখক ও আবৃত্তিশিল্পীদের অংশগ্রহণে ‘কবিতায় আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোর) সন্ধ্যায় প্যারিসের অবারভিলিয়ের একটি হলরুমে ‘ছন্দ, কবিতায় বলি সুন্দর আগামীর প্রত্যাশা’ শীর্ষক এই আড্ডা অনুষ্ঠিত হয়।

এবারের আড্ডায় বাংলাদেশের খ্যাতিমান আবৃত্তিশিল্পী লায়লা আফরোজ উপস্থিত থেকে তুলে ধরেন কবিতা-আবৃত্তি নিয়ে তার বিশ্লেষণধর্মী শিল্প ভাবনা।

ইপিএস কমিউনিটি ফ্রান্সের সহযোগিতায় আয়োজিত ‘কবিতায় আড্ডা’ সঞ্চালনায় ছিলেন- অন্যতম সংগঠক ও অভিনয়শিল্পী সোয়েব মোজাম্মেল। সূচনা বক্তব্য রাখেন- আড্ডার সংগঠক ও সাংস্কৃতিক কর্মী রাকিবুল ইসলাম।

পরে কবি, সাহিত্যিক ও আবৃত্তি শিল্পীরা একে একে মঞ্চে তাদের পরিবেশনা দিয়ে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন।

আবৃত্তি করেন- কবি চৌধুরী রেজাউল হায়দার, কবি মেরি হাওলাদার, তৃতীয় বাঙলা পত্রিকার সম্পাদক এনায়েত হোসেন সোহেল, নাট্যকর্মী আবু বাকার আল আমিন‌। সঙ্গীত পরিবেশন করেন- কণ্ঠশিল্পী কুমকুম সায়েদা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- খ্যাতিমান সঙ্গীতশিল্পী আরিফ রানা, সলিডারিতে আজি ফ্রান্সের (সাফ) সভাপতি নয়ন এনকে। ইপিএস কমিউনিটি ফ্রান্সের সভাপতি এলান খান চৌধুরী, আমার বাংলার পরিচালক এসকে শামীম।

আড্ডায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সুইডেন প্রবাসী বিশিষ্ট কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ফ্রান্স প্রতিনিধি শাবুল আহমেদ ও ইউনিভার্সেল বাংলা নিউজের নির্বাহী সম্পাদক আবু তাহের রাজু প্রমুখ।

অনুষ্ঠিত সৃজনমনস্ক এ আড্ডায় কবিতা-ছড়া, গান এবং অভিব্যক্তি প্রকাশে ওঠে আসে ক্ষুধা-দারিদ্র, যুদ্ধ, হানাহানি ও দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সাম্য-মানবিক মর্যাদার বাংলাদেশ তথা বিশ্ব গড়ার তাগিদ এবং চিন্তার অভিপ্রায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা