× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের নিয়োগ আবেদন বন্ধ

প্রবাস ডেস্ক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২২ ১৬:৩৮ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২২ ১৭:৩১ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

মালয়েশিয়ায় ১৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিদেশি শ্রমিদের নিয়োগ আবেদন বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির মানবসম্পদবিষয়ক মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় কর্মসংস্থান (সংশোধন) আইন ২০২২ কার্যকর হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। নতুন ওই আইন অনুসরণ করে ১ সেপ্টেম্বর থেকে আবারও আবেদন প্রক্রিয়া চালু হবে। আবেদনের নতুন পদ্ধতির বিষয়ে শিগগিরই জানানো হবে। 

১৪ আগস্ট বা তার আগে জমা দেওয়া আবেদনগুলো ৩১ আগস্ট বা তার আগেই প্রক্রিয়া করা হবে। 

কর্মসংস্থান (সংশোধন) আইনটি গত মার্চে পার্লামেন্টে পাস হয়েছে। এ আইনের মাধ্যমে মাতৃত্বকালীন ছুটি ৬০ দিন থেকে বাড়িয়ে ৯৮ দিন করা হয়েছে। এ ছাড়া গর্ভবতী শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে এবং পিতৃত্বকালীন ছুটির বিষয়টিও যুক্ত করা হয়েছে। 


প্রবা/রাই/এসআর/



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা