× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানাডায় ‘টরন্টো কবিতা উৎসব ২০২৪’ অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:০০ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৬ পিএম

কানাডায় ‘টরন্টো কবিতা উৎসব ২০২৪’ অনুষ্ঠিত

কানাডায় বিশ্বখ্যাত হে লিটারেচার ফেস্টিভ্যালের আদলে ‘টরন্টো কবিতা উৎসব ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। 

স্থানীয় সময় শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে টরেন্টোতে উন্মুক্ত ২৬০ ডজ রোডস্থ টেইলর ক্রিক পার্কে অনুষ্ঠানটি শুরু হয়। যা বিকাল ৫টা পর্যন্ত চলে। এতে অংশ নেন বাংলা ও ইংরেজি ভাষী কবি ও আবৃত্তি শিল্পীরা। 

বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এতে বাংলা ভাষায় কবিতা পাঠ করেন টরন্টোয় বসবাসরত বিখ্যাত কবি, মুক্ত আবৃত্তিকার এবং টরন্টোয় জনপ্রিয় আবৃত্তি দল অন্যস্বর ও বাচনিক। বাংলা ভাষায় কবিতা পড়েন বঙ্গবন্ধু গবেষণায় বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কবি সুলতানা শিরিন সাজি, কবি আতোয়ার রহমান ও রাশেদ শাওন সহ বাংলাদেশ থেকে আগত কবি জামিল রায়হান প্রমুখ। ইংরেজী ভাষায় কবিতা পড়েন কানাডার ৭ম পোয়েট লরিয়েট কবি জর্জ এলিয়ট ক্লার্ক, কবি রকো ডি গিয়াকমো, কবি রির্চাড গ্রীন এবং কবি জিয়োভান্না রিক্কো। 

কবিতা ও সাহিত্য বিষয়ক আলোচনা করেন সাংবাদিক ও লেখক সুমন রহমান, লেখক সুব্রত কুমার দাশসহ আরও অনেকেই। আবৃত্তিতে অংশ নেন আবৃত্তিকার দিলারা নাহার বাবু, আসিফ চৌধুরী, ইত্তেলা, শাপলা শালুক সহ অন্যান্য জনপ্রিয় আবৃত্তিকার বৃন্দ।

পুরো অনুষ্ঠান জুড়ে যন্ত্রসঙ্গীতে সঙ্গত করেন বিখ্যাত যন্ত্রী রুপতনু শর্মা এবং শব্দ নিয়ন্ত্রণ করেন মামুনুর রশীদ। উৎসবের নান্দনিক অঙ্গসজ্জায় সহযোগী টরন্টোর আঁকিয়ে সংগঠন আর্ট কোয়েস্ট এবং চিত্রশিল্পী কচি রানা।

উৎসবের শৈল্পিক পোস্টার ডিজাইন করেন শিল্পী মোমেনউদ্দীন খালেদ। অনুষ্ঠানটি বাংলা ভাষায় উপস্থাপনা করেন বাচিক শিল্পী মেরী রাশেদীন এবং ইংরেজী ভাষায় উপস্থাপনা করেন সম্পূর্ণা সাহা। গ্রাফিক ডিজাইন পরিষ্ফুটন করেন রাশেদ শাওন ।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন কবি আয়োজক মেহরাব রহমান। অনুষ্ঠানের নেপথ্যকর্মী হিসাবে কাজ করেন উৎসবের অন্যতম আয়োজক কবি নয়ন হাফিজ এবং পারভেজ চৌধুরী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা