× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যখন কারাগারে যাই তখন নজরুলকে স্মরণ করি : রিজভী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৪ ১০:১০ এএম

আপডেট : ২৫ মে ২০২৪ ১০:৪৫ এএম

শনিবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধানিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রবা ফটো

শনিবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধানিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রবা ফটো

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা যখন কারাগারে যাই, যখন আমাদের বিচার হয় তখন আমরা নজরুলকে স্মরণ করি। কারণ আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি বলেই আমাদের সাজা দিচ্ছে, কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।

শনিবার (২৫ মে) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধানিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

এ সময় কাজী নজরুল ইসলামের সমাধিতে বিভিন্ন শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

রিজভী বলেন, এ উপমহাদেশে প্রথম স্বাধীনতার মন্ত্র নজরুলের কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল বলেই তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। তাই প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে তাঁর কবিতা, গান এবং সমস্ত সাহিত্য আমাদের উদ্বুদ্ধ করছে শত নিপীড়ন-নির্যাতন ভোগ করে আজকের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রতিবাদ করতে, এগিয়ে যেতে। যত দিন নজরুল নির্বাক হননি, তত দিন তিনি নির্যাতন-নিপীড়ন সহ্য করে নিপীড়িত মানুষের পক্ষে লিখে গেছেন।

তিনি বলেন, তাঁর বিপ্লবের গান, বিদ্রোহের গান আমাদের প্রাণিত করেছে, আজও উদ্বুদ্ধ করে। আজও আমরা গণতন্ত্রহারা, অধিকারহারা এক ভয়ংকর স্বৈরতন্ত্রের রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে আছি। এ পরিস্থিতির প্রতিটি ক্ষণ নজরুল আমাদের উদ্বুদ্ধ করছেন প্রতিবাদের জন্য। যে প্রতিবাদের ভাষায় তিনি শৈল্পিক নৈপুণ্য দিয়ে গেছেন। সেই প্রতিবাদের ভাষা রপ্ত করে গণতন্ত্র ফেরানো, মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের যে লড়াই আমরা অব্যাহত রাখছি।

বিএনপির এই নেতা আরও বলেন, নজরুল সব সময়ই প্রাসঙ্গিক, তিনি আজও আমাদের উদ্বুদ্ধ করছেন, অনুপ্রাণিত করছেন। আমরা আশা করব, আমরা তাঁর পথ ধরেই এ দেশে গণতন্ত্র, রাষ্ট্রের বহুমাত্রিক বৈশিষ্ট্য, মতপ্রকাশের স্বাধীনতাসহ কথা বলার স্বাধীনতা সবকিছু নিশ্চিত করতে পারব। সে জায়গায় প্রবল প্রেরণা হিসেবে কাজ করবেন নজরুল ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা