× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই হবে নজরুলের প্রতি শ্রদ্ধা : ওবায়দুল কাদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৪ ০৯:৫১ এএম

আপডেট : ২৫ মে ২০২৪ ১০:৪৮ এএম

শনিবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধানিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রবা ফটো

শনিবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধানিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রবা ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ সমূলে উৎপাটিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি আমাদের  শ্রদ্ধাঞ্জলি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। সে বিজয় সুসংহত করার পথে বাধা দিতে বিএনপির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের কিছু সাম্প্রদায়িক অশুভ শক্তি তৎপর।

শনিবার (২৫ মে) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধানিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় কাজী নজরুল ইসলামের সমাধিতে বিভিন্ন শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

ওবায়দুল কাদের বলেন, অসাম্প্রদায়িক চেতনার কবি, বিদ্রোহ বেদনার কবি, যৌবনের কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। জাতীয় কবির জন্মতিথিতে আমরা বলব, বাঙালি জাতির স্বাধিকার সংগ্রাম, আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রামে আমাদের প্রেরণার উৎস হচ্ছেন কবি নজরুল। যাঁর কবিতা, গান স্বাধীনতা ও স্বাধিকার সংগ্রামে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। আমরা আজ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই। যে দুর্বৃত্ত, অগ্নিসন্ত্রাস, খুন, অস্ত্র ব্যবসা করে, তাদের বিরুদ্ধে জেল হয়, মামলা হয়। সেখানে কোনো বিএনপি বা কোনো দলের ব্যাপারে নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তাভাবনা করিনি যে রাজনৈতিক দলের কাউকে নির্যাতন করব, জেলে পাঠাব। তবে কোনো রাজনৈতিক দলের কেউ যদি অপরাধ করে থাকে, এসবের সঙ্গে যারা জড়িত তারা রাজনৈতিক নেতা বা কর্মী নয়, এরা হচ্ছে দুর্বৃত্ত। তাদের শায়েস্তা করতেই হবে জনস্বার্থে, জাতীয় স্বার্থে।

এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা