× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি-জামায়াত রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংস করার ষড়যন্ত্র করছে : নাছিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৪ ১৯:০৪ পিএম

শুক্রবার কেআইবিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক স্মরণসভায় বক্তব্য দেন  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম। প্রবা ফটো

শুক্রবার কেআইবিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক স্মরণসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম। প্রবা ফটো

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা ও গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বিএনপি জামায়াত নানা ষড়যন্ত্র করছে।’

শুক্রবার (২৪ মে) সকালে কেআইবিতে বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মকবুল হোসেনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি হল স্বৈরশাসক গোষ্ঠীর দোসর ও ৭৫ এর ঘাতক। এরা এখন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অব্যহত রেখেছে। এরা জামায়াতকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চায়।’

তিনি বলেন, ‘সাম্প্রদায়িক শক্তিকে ধ্বংস করে বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লড়াই কিন্তু আমাদের শেষ হয়ে যায়নি। আমরা ধনী গরিবের বৈষম্য কমিয়ে বৈষম্যহীন বাংলাদেশ চাই। আমাদেরকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য যারা দায়ী তাদের বিপক্ষে আমাদের অবস্থান নিতে হবে। এরা দেশের শত্রু। যারা মূল্য বৃদ্ধি করে ও সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে কষ্ট দেয় তাদের বিপক্ষে আমাদের অবস্থান থেকে নজর রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘দ্রব্যমূল্য যখন বৃদ্ধি পায় তখন সরকার উদ্বিগ্ন হয়। তখন আমরা দেখি একটি রাজনৈতিক দল উচ্ছ্বাস প্রকাশ করে। দাম আরও বৃদ্ধি করার জন্য তারা নানা ধরণের প্রচেষ্টা চালায়। তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে অসাধু ব্যবসায়ীদের সুবিধা লোটার জন্য সহযোগিতা করে। এরা কখনও দেশের মানুষের ভালো চায় না।’

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের উদ্দেশে নাছিম বলেন, ‘যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ও দেশের ক্ষতি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। ষড়যন্ত্রকারীরা দেশের বাইরে ও দেশের ভেতর থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে। এদের ষড়যন্ত্র সবসময় থাকবে। আমাদেরকে সজাগ থেকে এদের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। যারা দেশের মানুষ ও দেশকে নিয়ে ষড়যন্ত্র করে, তাদের হাত থেকে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে।’

স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মকবুল হোসেনের ছেলে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মজিবুর রহমান স্বপন, আনোয়ারুল আজিম সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা