× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরান দূতাবাসে শোকবইয়ে স্বাক্ষর মির্জা ফখরুলের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৪ ১৩:৪২ পিএম

আপডেট : ২৩ মে ২০২৪ ১৩:৫১ পিএম

ইরান দূতাবাসে শোকবইয়ে স্বাক্ষর মির্জা ফখরুলের

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ নিহতদের প্রতি শোক প্রকাশ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে রাজধানীর গুলশানে ইরানের দূতাবাসে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে রাখা শোকবইতে স্বাক্ষর করে দলের পক্ষে শোক প্রকাশ করেন তিনি।

শোকবইয়ে স্বাক্ষর শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘ইরানের জনপ্রিয় রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের হেলিকপ্টার দুর্ঘটনায় ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমি ও আমাদের দল এবং দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইরানের দূতাবাসে এসে শোক প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘এ মুহূর্তে বিশ্বে অভিজ্ঞ রাজনীতিবিদদের বেশি প্রয়োজন। সেই মুহূর্তে ইব্রাহিম রাইসির মতো একজন বিচক্ষণ, অভিজ্ঞ এবং জনপ্রিয় নেতার হঠাৎ দুর্ঘটনায় চলে যাওয়া আন্তর্জাতিক বিশ্বের জন্য, শান্তির জন্য, সৌহার্দ্য স্থাপনের ক্ষেত্রে একটা মর্মান্তিক দুর্ঘটনা বলে মনে করছি।’

বিএনপির পক্ষ থেকে ইরানের সরকার, জনগণ, রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর পরিবার ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এ শোকের সময়ে ইরানের জনগণ যেন তাদের স্থির সিদ্ধান্তগুলো এবং বিশেষ করে তাদের রাষ্ট্রের ভূমিকাগুলো যাতে রাখতে পারেন সেজন্য আল্লাহর দরবারে দোয়া করছি।’

এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা