× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণভবনে ১৪ দলের বৈঠক ডেকেছেন শেখ হাসিনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৪ ২৩:০০ পিএম

আপডেট : ২০ মে ২০২৪ ২৩:২০ পিএম

গণভবনে ১৪ দলের বৈঠক ডেকেছেন শেখ হাসিনা

১৪ দলীয় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই বৈঠক হবে।

সোমবার (২১ মে) ১৪ দলের একাধিক নেতা বৈঠকের বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন এই জোটের নেতাদের সঙ্গে এটি প্রথম বৈঠক করতে যাচ্ছেন শেখ হাসিনা।

জোট সূত্র জানায়, সোমবার আওয়ামী লীগের পক্ষ থেকে বৈঠকের বিষয়টি ১৪ দলের নেতাদের জানানো হয়েছে।

জোটের শরিক তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিষয়গুলো বৈঠকে এজেন্ডা হিসেবে আলোচনা হবে। আগামী দিনের জোটের রাজনীতি নিয়েও এই বৈঠকে আলোচনা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা