× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ‘টালমাটাল’ : কর্নেল অলি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৪ ০০:১৩ এএম

আপডেট : ১৯ মে ২০২৪ ০০:১৯ এএম

দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ‘টালমাটাল’ : কর্নেল অলি

দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ‘টালমাটাল’ বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ।

শনিবার (১৮ মে) বিকালে মগবাজার নিজের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দেশের সার্বিক অবস্থা তুলে ধরে এই মন্তব্য করেন তিনি।

অলি বলেন, ‘বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আশঙ্কাজনক হারে প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে এবং দেশী মুদ্রার তারল্য সংকট প্রতীয়মান। বাণিজ্যে বিরাজ করছে স্থবিরতা। মূল্যস্ফীতি ১০ শতাংশের ওপরে। গত দুই বছরে টাকার মান কমেছে ৩৮-৫১ শতাংশ, টাকার প্রবাহও হ্রাস পেয়েছে। ব্যাংকগুলোতে টাকার হিসাবে গরমিল দেখা দিয়েছে। আর্থিকখাতে বাংলাদেশ রেড জোনে প্রবেশ করেছে। সুতরাং আর্থিক ঝুঁকি খুবই বড়।’

তিনি বলেন, বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল। যে কোন সময় ব্যাপক ধস নামতে পারে। আমরা মনে করি, এই অবস্থা দীর্ঘায়িত হলে দেশ আরও ক্ষতিগ্রস্ত হবে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে বাধ্য। হয়ত নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে।

দেশের বর্তমান অবস্থার জন্য সরকারের রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতাকে দায়ী করেন এই রাজনীতিক।

তিনি বলেন, ‘বর্তমান সরকার বিগত ১৫ বছর ধরে বাকশালী কায়দায় দেশ শাসন করছে। তাদেরকে বলব, আল্লাহর ওয়াস্তে এখন ক্ষান্ত হন। জনগণকে তাদের ভোটের মাধ্যমে সরকার গঠন করার সুযোগ দেন। আমি না থাকলে দেশ চলবে না এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে যান।

অলি আহমেদ ভারত সরকারের সমালোচনা করে বলেন, ‘দেশের গণতন্ত্র ধবংস ও স্বৈরশাসন প্রতিষ্ঠা করার জন্য ভারত সরকার প্রত্যক্ষ ও পরোক্ষাভাবে দায়ী। আমি নিজে শুনেছি, কয়েকদিন আগে ভারতের কংগ্রেসের সভাপতি এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা পাকিস্তানকে দুই টুকরা করে দুর্বল করে দিয়েছি। তার এই বক্তব্য থেকে বোঝা যায়, বাংলাদেশের জনগণ তাদের বন্ধু নয়। কয়েক বছর ভারত সরকার বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুরূপ দায়িত্ব নিয়েছে।’

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, এলডিপির প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম তালুকদার, নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, কে কিউ স্যাকলায়েন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা