× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিলিস্তিনের পক্ষে রাজপথে নামার আহ্বান সিপিবির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৪ ২০:৩৩ পিএম

আপডেট : ১৫ মে ২০২৪ ২২:৩১ পিএম

ফিলিস্তিনের পক্ষে রাজপথে নামার আহ্বান সিপিবির

ফিলিস্তানের জনগণের সঙ্গে সংহতি জানাতে যার অবস্থান থেকে রাজপথে নামার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বুধবার (১৫ মে) সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের গণহত্যা বন্ধ, জাতিসংঘ থেকে ইসরাইলকে বহিস্কারসহ সাম্রাজ্যবাদী মদদ রুখে দাঁড়ানো ও ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি জানাতে আগামী ১ জুন বিকালে দেশব্যাপী টেকনাফ থেকে তেঁতুলিয়া, জেলা-উপজেলায় বিকেল ৪টা থেকে রাজপথে নেমে সংহতি জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। 

বিবৃতিতে নেতারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদসহ তার সহযোগীদের মদদে ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে বাংলাদেশের জনগণ বরাবর সোচ্চার ছিল। মহান মুক্তিযুদ্ধে ফিলিস্তিনের বীর জনগণ আমাদের পক্ষে অবস্থান নিয়েছিল। আগামী ১জুন বিকাল চারটায় যার যার অবস্থান থেকে সারাদেশে রাজপথে নেমে দেশবাসী পক্ষে আমরা ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের সংহতি জানাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা