× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীন সফরে ১৪ দলীয় জোটের প্রতিনিধিদল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৪ ২০:০৪ পিএম

আপডেট : ১৩ মে ২০২৪ ২০:২৬ পিএম

বিমানবন্দরে ১৪ দলীয় জোটের প্রতিনিধিদল। সংগৃহীত ফটো

বিমানবন্দরে ১৪ দলীয় জোটের প্রতিনিধিদল। সংগৃহীত ফটো

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের তিনটি দলের ৯ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল চীন সফরে গেছে। সোমবার (১৩ মে) দুপুর ২টা ৫৫ মিনিটে চায়না ইস্টার্নের একটি বিমানে চীনের কুংমিং প্রদেশের উদ্দেশে রওনা হয়েছে তারা। 

ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে প্রতিনিধিদলকে বিদায় জানান বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। 

জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) পক্ষ থেকে জানানো হয়েছে, সফরে প্রতিনিধিদলটি কুংমিংয়ে ইউনান প্রদেশে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবে। এ ছাড়া তারা চীনা কমিউনিস্ট পার্টির প্রদেশের প্রতিনিধির সঙ্গে আলোচনায় অংশ নেবে। 

চীন সফরে যাওয়া প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেনবাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সম্পাদক দীলিপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকারী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ মোহসীন, ওয়ার্কার্স পার্টির নারী নেত্রী লুৎফুন্নেছা খান, পলিট ব্যুরোর সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, সাম্যবাদী দলের অধ্যাপক তৃপ্তি বড়ুয়া ও হ মোশায়হিদ।

জানা গেছে, চীন সফরে এই বাম নেতারা কুংমিংয়ে ইউনান একাডেমি অব অ্যাগরিকালচার সায়েন্স একাডেমি, কেপিসি ফার্মাসিটিউক্যালস পরিদর্শন করবেন। তারা রুট (ওয়েলিন কমিউনিটি) লেভেলে চীনা কমিউনিস্ট পার্টি কার্যক্রম সম্পর্কে অবহিত হবেন। চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি, ইউনান প্রদেশের সরকারের বৈদেশিক শাখার প্রধানসহ অন্যান্যদের সঙ্গে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নেবেন তারা। প্রতিনিধিদলের সদস্যরা ১৮ মে দেশে ফিরবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা