× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি-জামায়াত বৃক্ষ ধ্বংস করে আওয়ামী লীগ রক্ষা করে : নিখিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৪ ২১:১৩ পিএম

আপডেট : ০৯ মে ২০২৪ ২২:২৭ পিএম

বিএনপি-জামায়াত বৃক্ষ ধ্বংস করে আওয়ামী লীগ রক্ষা করে : নিখিল

বিএনপি ও জামায়াত বৃক্ষ ধ্বংস করে, আওয়ামী লীগ রক্ষা করে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মো. মাইনুল হোসেন খান নিখিল।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা প্রাণপণভাবে আমাদের ভালো রাখার জন্য কাজ করে যাচ্ছেন। দেশের পরিবেশের ভারসাম্য যেন সুন্দর থাকে সেজন্য তিনি বেশি পরিমাণে গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (৯ মে) মিরপুর কলেজ মাঠে ঢাকা ১৪ আসনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিখিল বলেন, জননেত্রী শেখ হাসিনার স্লোগান ‘গাছ লাগাও দেশ বাঁচাও’। এই স্লোগানকে বুকে ধারণ করে ঢাকা-১৪ আসনের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের উচিৎ একটি করে ফলজ, বনজ, ঔষুধী, গাছ লাগানো। যেখানে প্রয়োজন সেখানে গাছ লাগাতে হবে। আমি আপনাদের পাশে আছি, প্রয়োজনে আমি আপনাদের সবার কাছে গাছ পৌঁছে দেব।

তিনি আরও বলেন, নেত্রীর নির্দেশে সারা দেশে বৃক্ষরোপন করছি। কিন্তু বিএনপি-জামায়াত তারা গাছ কেটে রাস্তা অবরোধ করে। গাছ কেটে আন্দোলন করে। এই বিএনপি-জামায়াত আন্দোলনের নাম করে রাজধানীসহ সারাদেশে অনেকগুলো গাছ কেটেছে। এতে করে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বুঝতে হবে, কোন সরকার আমাদের জন্য প্রয়োজন।

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত সভাপতি, এসএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, অধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা