× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহান মে দিবস উপলক্ষে ১ মে রাজধানীতে জনসভা করবে জাতীয় শ্রমিক লীগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪ ১৪:৪৫ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪ ১৫:০৯ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

মহান মে দিবস উপলক্ষে আগামীকাল বুধবার রাজধানীতে জনসভা করবে জাতীয় শ্রমিক লীগ। এদিন বেলা ৩টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শ্রমিক জনসভার অয়োজন করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জনসভায় সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান। সঞ্চালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক কেএম আযম খসরু। 

জনসভায় সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা