× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেহেরপুরের বিএনপি নেতা রুমানার বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪ ১৭:১৯ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪ ১৭:৫৭ পিএম

মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপি সদস্য মোহা. রোমানা আহমেদ। ফাইল ছবি

মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপি সদস্য মোহা. রোমানা আহমেদ। ফাইল ছবি

ভুল স্বীকার করে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরিপ্রেক্ষিত মেহেরপুরের এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

রবিবার (২৮ এপ্রিল) দলের সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আগামী ৮ মে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত (উপজেলা নির্বাচনে অংশ না নেওয়া) উপেক্ষা করে প্রার্থী হওয়ায় দুদিনে ৭৬ জনকে বহিষ্কার করেছে বিএনপি। মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপি সদস্য মোহা. রোমানা আহমেদ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ার‌ম্যান পদে মনোনয়নপত্র জমা দেন।

গত ২৬ এপ্রিল বিএনপি বহিষ্কারের যে তালিকা প্রকাশ করে সেখানে তার নাম ছিল। চিঠি পাওয়ার পরে রুমানা স্থানীয় পর্যায়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন না করার সিদ্ধান্ত নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রুমানা আহমেদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে নিজের ভুল বুঝতে পেরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পরিপ্রেক্ষিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

উপজেলা নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সারা দেশে বিএনপির মাঠ পর্যায়ের ৭৬ জন নেতার বিরুদ্ধে বহিষ্কারের পর এ প্রথম একজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা