× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃষ্টির আশায় মোহাম্মদপুরে জাতীয় পার্টির উদ্যোগে ইসতিসকার নামাজ আদায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪ ১০:৪৫ এএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪ ১০:৫৯ এএম

শনিবার সকালে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়। প্রবা ফটো

শনিবার সকালে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়। প্রবা ফটো

তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনায় রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় পার্টির উদ্যোগে ইসতিসকার নামাজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকালে মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে ঈদগাহ মাঠে জাতীয় পার্টির একাংশের উদ্যোগে এ নামাজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিভিন্ন মাদ্রাসা এবং আশপাশের কয়েক সহস্রাধিক মানুষ অংশ নেয়।

ইসতিসকার নামাজ শেষে রহমতের বৃষ্টি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

এ সময় জাতীয় পার্টির একাংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, মহাসচিব কাজী মামুনুর রশীদ, কো-চেয়ারম্যান সুনীল শুভ রায় এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালাল উদ্দীনসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর মোহাম্মদপুর থানা জাতীয় পার্টির উদ্যাগে টাউন হলের সামনে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন দলটির শীর্ষনেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা