× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বহিষ্কারের কালোধারা বাতিল, জাপায় নতুন ধারা : রওশন এরশাদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪ ২৩:৩৪ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪ ২৩:৫০ পিএম

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টিতে নতুন ধারা সূচিত হয়েছে। এখন আর এক ব্যক্তির এক কথায় দল পরিচালিত হবে না। কলমের খোঁচায় যখন-তখন যে কাউকে বহিষ্কার-অব্যাহতি দেওয়ার ধারাটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। 

বুধবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর গুলশানে পার্টির চেয়ারম্যানের বাসভবনের কার্যালয়ে কো-চেয়ারম্যানদের জরুরি সভায় তিনি এসব কথা জানান।

রওশন বলেন, দীর্ঘদিন ধরে দলের তৃণমূল নেতাকর্মীদের দাবি ছিল, পার্টিতে গণতন্ত্রের পূর্ণ চর্চা প্রতিষ্ঠা করা। তাদের সেই দাবির প্রতি শ্রদ্ধা ও সমর্থন রেখেই গঠিত গঠনতন্ত্র দশম সম্মেলনে অনুমোদন দেওয়া হয়। গঠনতন্ত্র মেনেই গঠিত হচ্ছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আর পার্টিও চলবে সেই ধারা মেনে। পার্টিতে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে।

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কার্যনির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, সিনিয়র কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু, সাহিদুর রহমান টেপা, সুনীল শুভরায় ও রাহগির আল মাহি সাদ এরশাদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা