× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তীব্র তাপদাহে পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করল বিএনপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪ ১৭:১৩ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪ ১৭:৪২ পিএম

রাজধানীতে নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে বোতলজাত বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেছে বিএনপি। প্রবা ফটো

রাজধানীতে নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে বোতলজাত বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেছে বিএনপি। প্রবা ফটো

তীব্র তাপদাহ থেকে স্বস্তি দিতে সাধারণ মানুষের মধ্যে বোতলজাত বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেছে বিএনপি।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানী ঢাকার কচুক্ষেত বাজার স্বাধীনতা চত্বর ও উত্তরার হাজী ক্যাম্প আশকোনা এলাকায় বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন দলের আন্তর্জাতিক বিষয়ক ও  জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। এ আয়োজনে প্রায় ২ হাজার মানুষের মাঝে পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে দলটি। 

এ সময় উপস্থিত ছিলেন, গত উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান রাব্বি, নারী দলের নেত্রী জাকিয়া সুলতানা পান্না, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মনজুরুল হাসান ইফাত, ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মন্জিরুল ইসলাম মনিরুল, ১৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সুজন, ক্যান্টেনমেন্ট বোর্ড ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা