× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারা দেশে ইসতিসকার নামাজের কর্মসূচি ঘোষণা জামায়াতের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪ ১৮:১৮ পিএম

আপডেট : ১৯ জুন ২০২৪ ১১:৫৩ এএম

সারা দেশে ইসতিসকার নামাজের কর্মসূচি ঘোষণা জামায়াতের

সারা দেশে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে বুধ ও বৃহস্পতিবার দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৩ এপ্রিল) কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা করেন দলের আমির ডা. শফিকুর রহমান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে তীব্র তাপপ্রবাহে গভীর উদ্বেগ প্রকাশ করে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করে দোয়া করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির।

জামায়াতের আমির বিবৃতিতে বলেন, ‘সম্প্রতি প্রচণ্ড তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে দেশের আবহাওয়া অত্যন্ত উষ্ণ হয়ে পড়েছে। উচ্চ তাপমাত্রার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। একদিকে উচ্চ তাপমাত্রার কারণে প্রচণ্ড গরম, অপরদিকে অনাবৃষ্টিতে মানুষ, পশুপাখি ও জীবজন্তুর জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। একমাত্র মহান রাব্বুল আলামিনই আমাদের এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে পারেন।’

তিনি বলেন, ‘এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে আল্লাহতায়ালার অবারিত রহমত তথা বৃষ্টি কামনা করে সালাতুল ইসতিসকার আদায় করার জন্য ওলামায়ে কেরাম, জামায়াতের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসী সবার প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এজন্য বুধবার ও তার পরদিন বৃহস্পতিবার জামায়াতে ইসলামী সব সাংগঠনিক শাখার উদ্যোগে জনসাধারণকে সঙ্গে নিয়ে নামাজ আদায়ের কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা