× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারের মূল্য বৃদ্ধিতে সিপিবির ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২২ ১৭:৩৯ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২২ ১৭:৪৭ পিএম

ইউরিয়া সারের দাম বৃদ্ধিতে সভাপতিমন্ডলীর সভায় ক্ষোভ জানিয়েছে সিপিবি। ছবি-প্রবা

ইউরিয়া সারের দাম বৃদ্ধিতে সভাপতিমন্ডলীর সভায় ক্ষোভ জানিয়েছে সিপিবি। ছবি-প্রবা

ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা বাড়ানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। অবিলম্বে সারের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং প্রকৃত কৃষকের কাছে সরাসরি ভেজালমুক্ত সার পৌঁছানোর দাবিও জানায় সংগঠনটি।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে সিপিবির সভাপতিমণ্ডলীর সভায় দাবিগুলো জানানো হয়। 

সভাটি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহ আলম। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সভাপতিমণ্ডলীর সদস্য শামছুজ্জামান সেলিম, শাহীন রহমান এবং এ. এন. রাশেদা।

সভায় বলা হয়, বর্তমান বিশ্বের সংকটের অন্যতম রক্ষাকবচ হবে দেশের কৃষি উৎপাদন। দেশের কৃষক পর্যাপ্ত ফসল উৎপাদন করলেও সবসময় ফসলের লাভজনক মূল্য পান না। সারের মূল্য বৃদ্ধিতে ফসলের উৎপাদন খরচ বাড়বে। এর প্রভাব পড়বে উৎপাদিত ফসলের মূল্যের ওপর। এর ফলে সাধারণ মানুষের সংকট বাড়বে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সভায় কম মূল্যে প্রকৃত কৃষকের কাছে কৃষি উপকরণ সরবরাহের দাবি জানানো হয়।

সভায় সারা দেশে রেশন ব্যবস্থা, ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি পুনর্ব্যক্ত করা হয়। সভায় চলমান দুঃশাসনের অবসান, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারসহ নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে গণসংগ্রাম গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা