× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাসাসের বর্ষবরণ অনুষ্ঠান বিকালে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪ ১৩:১৫ পিএম

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) লোগো। ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) লোগো। ছবি : সংগৃহীত

বাংলা নববর্ষ-১৪৩১কে বরণ করবে বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

এ উপলক্ষে রবিবার (১৪ এপ্রিল) বিকাল ৩টায় রাজধানীর  নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।

জাসাসকে ইতিমধ্যে এই বর্ষবরণ অনুষ্ঠানের মৌখিক অনুমতি দিয়েছে পুলিশ। 

জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সচিব রুহুল কবির রিজভী জাসাসের এই বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। অনুষ্ঠানে জাসাসের সাংস্কৃতিক নেতারা ছাড়াও বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা