× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি মূলধারার রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে: নানক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪ ২১:০৫ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪ ২১:১৭ পিএম

জাহাঙ্গীর কবির নানক। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীর কবির নানক। ছবি: সংগৃহীত

বিএনপি নেতাদের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্র মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি মূলধারার রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজনীতি থেকে জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন সমালোচনার জন্য শুধু সরকারকে বেছে নিয়েছে।

শনিবার (৬ এপ্রিল) ঢাকা-১৩ আসনের অন্তর্ভুক্ত মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর থানার বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপির নেতার ঘরে বসে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন। আর আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী দেশের যেকোনো পরিবেশ পরিস্থিতিতে মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। তাদের দেশের গণতান্ত্রিক রাজনীতি পন্থায় আসতে হবে। তা নাহলে ভুল সিদ্ধান্তের কারণে দলটি ধীরে ধীরে হারিয়ে যাবে। বাংলাদেশের ইতিহাসে এমন অনেক নজির রয়েছে। 

নানক বলেন, আপনারা দোয়া করবেন যাতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশ মতো রমজানে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী যেমন সাধারণ মানুষের পাশে ছিল তেমনি এখনও আছেন এবং থাকবেন।  

এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর কবির নানক প্রথমে মোহাম্মদপুরের আজিজ মহল্লায় ঈদসামগ্রী বিতরণ করেন। মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি লায়ন এমএ লতিফের উদ্যোগে এখানে ঈদসামগ্রী বিতরণ করা হয়। এরপর রায়ের বাজার কমিউনিটি সেন্টারের ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন।

এছাড়া ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ আয়োজিত এবং মোহাম্মাদপুর টাউন হল এ সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুখসানা আলম আয়োজিত ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগদান করে তিনি ঈদ সামগ্রী বিতরণ করেন। পরে তিনি আগারগাঁও এ ২৮ নম্বর ওয়ার্ড এলাকায় ঈদসামগ্রী বিতরণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা