× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনগণের ভোট বর্জনে সরকার দিশাহারা : মঈন খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪ ১৬:০০ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪ ১৬:৪৬ পিএম

বুধবার কারা নির্যাতিত বিএনপির কয়েকজন নেতার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

বুধবার কারা নির্যাতিত বিএনপির কয়েকজন নেতার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

দেশের জনগণ ভোট বর্জনের কারণে সরকার দিশাহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

তিনি বলেন, ‘আমরা দেশের কোটি কোটি মানুষকে একতরফা ভোট বর্জনের জন্য আহ্বান জানিয়েছিলাম। আমাদের আহ্বানে সাড়া দিয়ে ৯৫ ভাগ মানুষ ভোটকেন্দ্রে যায়নি। এতে সরকার দিশাহারা হয়ে পড়েছে। এ কারণে বিএনপি মহাসচিবসহ সারা দেশের হাজার হাজার নেতাকর্মীকে মামলা-হামলা নির্যাতন ও গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে সরকার। জেলের ভেতরেও বিএনপি নেতাকর্মীদের ওপর দুঃসহ নির্যাতন করা হচ্ছে।’

বুধবার (৩ এপ্রিল) দুপুরে কারা নির্যাতিত বিএনপির কয়েকজন নেতার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা দেশের নির্যাতিত নেতাকর্মীদের খোঁজ খবর নিচ্ছেন।

প্রথমে তিনি সদ্যকারামুক্ত যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি এসএম জাহাঙ্গীরের উত্তরার বাসায় যান। ৩২৭ মামলার আসামি হয়ে ৩৬৩ দিন কারাভোগের পর ৪ মার্চ কারামুক্ত হন জাহাঙ্গীর। পরে তিনি সদ্যকারামুক্ত ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজেদুল মিরাজের বাসায় যান এবং দুটি পরিবারের প্রতি দলের পক্ষ থেকে সমবেদনা জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা