× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ফখরুল ও আব্বাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ১৬:৫৬ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৪ ১৭:৩৩ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থ বিএনপিপ্রধান খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার (১ এপ্রিল) দুপুরে খালেদা জিয়াকে দেখতে যান তারা।

বিএনপি মিডিয়া সেল সদস্য খায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

অবস্থার অবনতি হওয়ায় শনিবার রাতে খালেদা জিয়াকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন থেকে তিনি হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সি সি ইউ) মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন।

শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার পর তারা একই হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানকে দেখতে যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা