× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ মুজিবুর রহমান নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেননি : আলাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪ ২২:২২ পিএম

বিএনপির নয়াপল্টন কার্যালয়ে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। প্রবা ফটো

বিএনপির নয়াপল্টন কার্যালয়ে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। প্রবা ফটো

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সমালোচনা করে বলেছেন, “হাছান মাহমুদ সাহেব বলেছেন ‘জিয়াউর রহমান জীবদ্দশায় নিজেকে স্বাধীনতার ঘোষক বলেননি’। এটি ছিল শহীদ জিয়ার বড় মনের পরিচয়। জীবদ্দশায় শেখ মুজিবুর রহমানও নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেননি। এধরণের অহেতুক কথা বলে হাস্যস্পদ হওয়ার কোনো যুক্তি নেই।”

শুক্রবার (২৯ মার্চ) বিকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ‘আওয়ামী লীগ সঠিক ইতিহাসের পথের দিকে আসুক। তাহলে হয়ত মানুষের হদয়ে ঢুকতে পারবে। ইতিহাস বিকৃত করে সাময়িক বিভ্রান্তি ছড়াতে পারে কিন্তু এ ফলাফল ভালো হবে না। এই বিকৃতির জন্য আওয়ামী লীগই একদিন ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশটাকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করে। তাই দেশের মানুষগুলোকে তারা প্রজা ভাবে। এ দেশের মানুষ যেমন শান্তিপ্রিয় তেমনি প্রতিবাদী। তার প্রমাণ মিলেছে ৭১ সালে। এই প্রতিবাদী জনতা যখন রূখে দাঁড়াবে তখন কেউ ক্ষমা পাবেন না। তাই সময় থাকতে সাবধান হয়ে যান।’

সংগঠনের সভাপতি মঞ্জুর রহমান ভূইয়ার সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান রিয়াজ উদ্দিন নসু, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক হাওলাদার, সাবেক ছাত্রদল নেতা এজমল হোসেন পাইলট, যুবদল নেতা জাহাঙ্গীর হাওলাদার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা