× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইল জেলা আ.লীগের সভাপতি ফারুক ও সম্পাদক জোয়াহেরুল

টাঙ্গাইল সংবাদদাতা

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২ ২১:৩৮ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২২ ২১:৫১ পিএম

টাঙ্গাইল জেলা আ.লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম। ছবি: প্রবা

টাঙ্গাইল জেলা আ.লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম। ছবি: প্রবা

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুককে সভাপতি ও জোয়াহেরুল ইসলামকে ফের সাধারণ সম্পাদক করা হয়েছে। 

সোমবার (৭ নভেম্বর) বিকালে টাঙ্গাইল স্টেডিয়ামে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আগামী ৩ বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন। 

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এ কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি আগামী সংসদ নির্বাচনে বিশেষ ভূমিকা রাখবে। 

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সদস্য শাহজাহান খান, শিক্ষা মন্ত্রী দীপু মনি প্রমুখ। প্রধান বক্তা হিসেবে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সম্মেলন সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম।

২০১৫ সালের ১৮ অক্টোবর সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক সভাপতি ও জোয়াহেরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা