প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪ ২০:১০ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৪ ২১:১২ পিএম
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রবা ফটো
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছেন। বুধবার (১৩ মার্চ) ইফতারের পর সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানের বাসভবন থেকে তিনি রওনা হয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন দুপুরে জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে। তবে তার স্বাস্থ্যের কিছু জরুরি পরীক্ষাও প্রয়োজন হয়ে পড়েছে।
তিনি জানান, মেডিকেল বোর্ড স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করবেন। স্বাস্থ্য পরীক্ষা করে খালেদা জিয়া আজই বাসায় ফিরবেন নাকি তাকে হাসপাতালে থাকতে হবে, এ ব্যাপারে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে।
৮ ফেব্রুয়ারি বিএনপি নেত্রীকে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। এর আগে গত বছরের ৯ আগস্ট খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কে তার বাসা ফিরোজায় ফেরেন বিএনপির চেয়ারপারসন।