× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন, মহাসচিব মামুন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ১৫:১৬ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৪ ১৬:২২ পিএম

রওশন এরশাদ। ফাইল ফটো

রওশন এরশাদ। ফাইল ফটো

জাতীয় পার্টির রওশনপন্থিদের অংশের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রওশন এরশাদ। এ ছাড়া দলের নির্বাহী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাজী ফিরোজ রশীদ আর মহাসচিব নির্বাচিত হয়েছেন কাজী মামুনুর রশীদ।

শনিবার (৯ মার্চ) দুপুরের রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় পার্টির  রওশন এরশাদ অংশের  ডাকা  ১০ম জাতীয় সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে উপস্থিত সবার কণ্ঠভোটে নতুন এই নেতৃত্ব নির্বাচন করা হয়।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার গোলাম সারওয়ার মিলন ও নির্বাচন কমিশনার ফকরুজ্জামান জাহাঙ্গীর।

দলের অন্যান্য নির্বাচিতরা হলেন সিনিয়র কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। কো-চেয়ারম্যান সাইদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, সাদ এরশাদ, গোলাম সারওয়ার মিলন, সুনীল শুভ রায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা