× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার রাজনীতির সর্বনাশ করছে : শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৪ ২১:৫২ পিএম

বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ব্যাংক লোপাট ও অর্থ পাচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। প্রবা ফটো

বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ব্যাংক লোপাট ও অর্থ পাচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। প্রবা ফটো

সরকার জনগণকে রাজনীতিবিমুখ করার অপচেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। শুক্রবার (৮ মার্চ)  বিকালে বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ব্যাংক লোপাট ও অর্থ পাচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে এই কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘নির্বাচন ও জবাবদিহিবিহীন অপশাসনের কদর্যরূপ প্রদর্শন করে জনগণকে রাজনীতিবিমুখ করার অপচেষ্টা চালাচ্ছে সরকার। গণতন্ত্র হত্যা, অর্থনীতি ধ্বংস এবং জাতির ভবিষ্যৎকে লুণ্ঠন করার মাধ্যমে জনগণকে পদাবনত রাখার অপকৌশল গ্রহণে বর্তমান শাসকগোষ্ঠী রাজনৈতিক অপরাধে অপরাধী। সরকারের অপরাজনীতি ভয়ংকর রাজনৈতিক শূন্যতার সৃষ্টি করছে এবং রাজনীতির সর্বনাশ করেছে। অন্যদিকে বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বভাবিক মূল্যবৃদ্ধি জনজীবনকে দুর্দশার চরম সীমায় নিয়ে গেছে। এই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণে এবং গণমুখী শাসন প্রবর্তনে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, ‘জেএসডি বিদ্যমান ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে উন্নত শাসন ব্যবস্থা প্রবর্তনে শাসনতান্ত্রিক প্রস্তাবনা ও কর্মসূচি নিয়ে রাজনীতিতে ব্যাপক পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।’

সমাবেশে দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, ‘সরকার রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে দেশকে বিপর্যয়ে ঠেলে দিয়েও ক্ষমতাকে আঁকড়ে আছে। কোথায় থামতে হয় সরকার তা জানে না, ফলে সরকারের ভয়ংকর পরিণতি অপেক্ষা করছে। জনগণের রাজনৈতিক অর্থনৈতিক অধিকার সুরক্ষায় রাজপথ নিয়ন্ত্রণের আর কোনও বিকল্প নেই।’ 

জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, জেএসডি ঢাকা মহানগর শাখার সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারী। বক্তব্য রাখেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক আব্দুল্লাহ আল তারেক, সম্পাদক কামাল উদ্দিন মজুমদার সাজু, আবুল কালাম, ফারজানা দিবা, ছাত্রনেতা আকবর হোসেন প্রমুখ।

সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে শুরু করে পল্টন মোর হয়ে বিজয়নগরে  গিয়ে শেষ হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা