× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিএম কাদেরের সঙ্গে বৈঠক, যা বলল মার্কিন দূতাবাস

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৪ ২০:৩৬ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৪ ২১:৩৪ পিএম

মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জিএম কাদের। ছবি : সংগৃহীত

মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জিএম কাদের। ছবি : সংগৃহীত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে হঠাৎ বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জিএম কাদের।

বুধবার (৬ মার্চ) বেলা ৩টার দিকে বারিধারায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে যান তিনি। সেখানে তিনি এক ঘণ্টা অবস্থান করে বেরিয়ে আসেন। এ সময় জিএম কাদেরের সঙ্গে ছিলেন তার রাজনৈতিক উপদেষ্টা মাশরুর মওলা। 

দ্বাদশ জাতীয় নির্বাচনের পর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জিএম কাদেরের এটিই প্রথম সাক্ষাৎ। 

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সৌজন্য সাক্ষাতের সময় নানা বিষয়ে তার আলোচনা হয়েছে। এর মধ্যে সংসদে বিরোধী দল হিসেবে দলের ভূমিকা গুরুত্ব পেয়েছে।

তবে বৈঠক নিয়ে রাষ্ট্রদূতের পক্ষে দূতাবাস জানিয়েছে, বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সংসদ সদস্য জিএম কাদেরের সঙ্গে সাক্ষাৎ করে ভালো লাগল। গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন ও মানবাধিকারের প্রতি সম্মানের প্রসারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের গুরুত্ব দিই। 

এ বিষয়ে জিএম কাদেরের রাজনৈতিক উপদেষ্টা মাশরুর মওলা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এটা শুধু সৌজন্য সাক্ষাৎ। এখানে রাজনৈতিক কোনো বিষয়ে আলোচনা হয়নি।’

তিনি বলেন, ‘সৌজন্য সাক্ষাতের সময় সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির অবস্থান নিয়েও কিছু কথা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা