× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামিন চাইতে গিয়ে কারাগারে কেন্দ্রীয় বিএনপি নেতা হুমায়ুন কবীর

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৪ ২০:১৪ পিএম

বিএনপির সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। প্রবা ফটো

বিএনপির সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। প্রবা ফটো

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খানকে কালিয়াকৈর থানার একটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে তিনি এ মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন।

বুধবার (৬ মার্চ) দুপুরে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী গাজীপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি ভিপি হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাইকোর্টে আগাম জামিন ছিল। পরে আজ সকালে গাজীপুর আদালতে গেলে জামিন নামঞ্জুর করে করাগারে পাঠিয়েছেন আদালত।

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর আন্দোলন চলাকালে গত বছর অক্টোবর মাসে গাজীপুরের কালিয়াকৈর থানায় পুলিশ বাদি হয়ে মামলা করে। ওই মামলায় মামলায় শ্রমিকনেতা হুমায়ুন কবীর খানসহ বিএনপির অনেক নেতাকর্মীকে আসামি করা হয়। এ মামলায় অপর আসামিরা জামিনে রয়েছেন। ইতোপূর্বেও রাজনৈতিক অপর এক মামলায় হুমায়ুন কবীর খান প্রায় ছয় মাস কারাভোগ করেন।

জামিন নামঞ্জুরের খবর পেয়ে জেলা বিএনপির সাধারণত সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি ভিপি হেলাল উদ্দিন, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান পেরা, সদর মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি গাসিক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, জেলা শ্রমিক দলের আহ্বায়ক  মিনার উদ্দিন, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজউদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আদালতের সামনে ভিড় করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা