× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

`আ.লীগ এখন ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে'

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২ ২২:২৭ পিএম

রবিবার চট্টগ্রাম নগরীর কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় বিএনপির নেতারা। ছবি: প্রবা

রবিবার চট্টগ্রাম নগরীর কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় বিএনপির নেতারা। ছবি: প্রবা

আওয়ামী লীগ এখন রাজনৈতিক দল থেকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন। 


তিনি বলেছেন, ‘সিআরবিতে হাসপাতাল নির্মাণের পক্ষে-বিপেক্ষ আওয়ামী লীগ নিজেরাই আন্দোলন করেছে। এখন আবার সিআরবিতে মিটিং করে তারা বলেছে হাসপাতাল হবে না। প্রধানমন্ত্রী নাকি ৪ ডিসেম্বর চট্টগ্রাম জনসভা থেকে ঘোষণা দেবেন, সিআরবিতে হাসপাতাল না হওয়ার। আপনাদেরকে কে বলেছে হাসপাতাল করার ঘোষণা দিতে?’ 


ডা. শাহাদত বলেন, ‘নিজে নিজে আন্দোলন করে এখন আবার বলছেন হাসপাতাল হবে না। এ ধরনের নোংরামি আর কত করবেন? আমরা সবই বুঝি। আপনারা নিজেরাই বললেন সিআরবিতে হাসপাতাল হবে। আবার নিজেরাই বলছেন হবে না। হায়রে আওয়ামী লীগের রাজনীতি। আসলে আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক দলই নয়। আওয়ামী লীগ এখন ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’ 


রবিবার (৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর আসকার দিঘির পাড়ের রিমা কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর বিএনপির আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আ.লীগ যেটা বলে সেটাই বিচার বিভাগ পালন করে মন্তব্য করে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘শেখ হাসিনা কয়েকদিন আগে বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে জেলে ঢোকানো হবে। আবার শনিবার আইনমন্ত্রী বললেন, নির্বাচনের আগে জেলে যেতে হবে না। তাহলে কী দাঁড়াল? আওয়ামী লীগ যেটাই বলে বিচার বিভাগ সেটাই করে। দেশে কোনো বিভাগের এখন স্বাধীনতা নেই।’ 


চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করের পরিচালনায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক হায়াত হোসেন, চবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. ছিদ্দিক আহমেদ চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ অনেকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা