× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৪ ১৯:৪১ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৪ ১৯:৫৬ পিএম

ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। প্রবা ফটো

ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। প্রবা ফটো

নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

শনিবার (২ মার্চ) বিকালে নবগঠিত ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে মিছিলটি দলের কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে পলওয়েল মার্কেটের সামনে দিয়ে পুনরায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ হয়।

এ সময় মিছিলে আরও উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভসহ কেন্দ্রীয় ও মহানগর ছাত্রদলের অনেক নেতাকর্মী।

উল্লেখ্য, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (১ মার্চ) বিকালে নবগঠিত কমিটির কথা জানান। সেখানে বলা হয়, ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বাধীন ছাত্রদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ৭ সদস্যের নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা