× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের লাঠিপেটায় পণ্ড গণতন্ত্র মঞ্চের মিছিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫৫ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৯ পিএম

গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশের লাঠিপেটা। বুধবার দুপুরে গুলিস্তান জিরো পয়েন্টের কাছে। প্রবা ফটো

গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশের লাঠিপেটা। বুধবার দুপুরে গুলিস্তান জিরো পয়েন্টের কাছে। প্রবা ফটো

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকের অর্থ লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি ) দুপুরে গুলিস্তান জিরো পয়েন্টের কাছে এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে মঞ্চের অন্যতম নেতা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানিয়েছেন।

গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল নিয়ে পল্টন ঘুরে সচিবালয়ের দিকে এগোতে থাকেন। জিরো পয়েন্ট পার হয়ে সচিবালয় অভিমুখী সড়কে তারা পুলিশের ব্যারিকেডের সামনে পড়েন।

একপর্যায়ে মঞ্চের কর্মীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশ লাঠিপেটা শুরু করে। এতে গণতন্ত্রর মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সাইফুল হক।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার শাহ আলম বলেন, উনাদের কর্মসূচি ছিল। এখানে এসে তারা অবস্থান নিয়েছিলেন। কিন্তু ব্যারিকেড ভেঙে কেপিআই এলাকায় ঢোকার চেষ্টা করলে আমরা তাদের সরিয়ে দিয়েছি।

তিনি জানান, এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে।  তবে ঠিক কতজন আটক হয়েছেন, তাদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা