× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই : রওশন এরশাদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৫৬ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০৮ পিএম

জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ বলেছেন, ‘পার্টিতে কোনও বিভেদ নেই। সর্বস্তরের নেতাকর্মী ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। পল্লীবন্ধু এরশাদের প্রতি অনুরক্ত নেতাকর্মীদের মধ্যে কোনও মতানৈক্য নেই। যারা পল্লীবন্ধুর নাম নিশানা মুছে ফেলতে চায়, তারাই আলাদা হয়ে থাকতে পারে।’

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রওশন এরশাদ বলেন, ‘আমি কোনোভাবেই পার্টিকে ছোট করতে পারি না। তাই এরশাদভক্ত যাদের দূরে সরিয়ে রাখা হয়েছিল, অব্যাহতি দেওয়া হয়েছিল কিংবা যাদের বহিষ্কার করা হয়েছি; আমি তাদের সবাইকে পল্লীবন্ধুর রেখে যাওয়া পতাকাতলে ফের নিয়ে এসেছি।’ 

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টির অগণিত নেতাকর্মীর মনের যন্ত্রণা মোছানোর জন্যই আমাকে পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। আগামী ৯ মার্চ জাতীয় কাউন্সিলের মাধ্যমে পার্টি পরিচালনার জন্য যোগ্য নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করবে ‘

রওশন এরশাদ বলেন, ‘দেশের রাজনীতিতে নারী নেতৃত্ব, তাদের যোগ্যতা প্রমাণ করেছে। দেশের তিন প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বে রয়েছেন তিনজন নারী। তারা কেউ ব্যর্থ নন। এটা দেশের নারী সম্মানের প্রেরণার উৎস হয়ে থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা