× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আলাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৪ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১৯ পিএম

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জামিনে মুক্তি পাওয়ার পর নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। ছবি : সংগৃহীত

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জামিনে মুক্তি পাওয়ার পর নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। ছবি : সংগৃহীত

সাড়ে তিন মাসের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে কাশিমপুর কারাগার থেকে বের হন তিনি। এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নানা স্লোগানে বরণ করে নেন।

কারামুক্তির পর এক প্রতিক্রিয়ায় মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ছোট কারাগার থেকে বৃহৎ কারাগারে এসেছি। এই সরকার গোটা দেশকে কারাগারে পরিণত করেছে। এখন বৃহত্তম কারাগার থেকে স্বৈরাচার সরকার হটানোর আন্দোলন আরও জোরদার করা হবে। 

বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেনের আইনজীবী তাহেরুল ইসলাম জানান, ১৮ ফেব্রুয়ারি তার মক্কেল মোয়াজ্জেম হোসেন সাজা হওয়া মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে তিনি জামিন পান। এর আগে পৃথক চারটি মামলায় মোয়াজ্জেম জামিন পেয়েছিলেন। সব মামলায় জামিন পাওয়ার পর বুধবার বিকালে তিনি কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় গত ৩১ অক্টোবর শাহজাহানপুরের একটি বাসা থেকে মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। পরে গত বছরের ৩১ ডিসেম্বর পুরোনো একটি মামলায় মোয়াজ্জেমের তিন বছর কারাদণ্ড দেন আদালত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা