প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১০ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২৬ পিএম
জরুরি বর্ধিত সভা ডেকেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হবে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকাল ৪টায় মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
আরও বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।