× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনৈতিক কারণে হেরে যাওয়া প্রার্থীদের সংরক্ষিত আসনে মনোনয়ন : ওবায়দুল কাদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৮ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪৩ পিএম

রাজনৈতিক কারণে হেরে যাওয়া প্রার্থীদের সংরক্ষিত আসনে মনোনয়ন : ওবায়দুল কাদের

রাজনৈতিক ও সাংগঠনিক প্রয়োজনে জাতীয় নির্বাচনে হেরে যাওয়া নারী প্রার্থীদের সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে আগারগাঁও নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী প্রার্থীদের মনোনয়ন জমা শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দল মনোনীত ৪৮ জনের মনোনয়ন জমা দেওয়া হয়েছে। এতে স্বতন্ত্র ও ১৪ দলের সদস্য রয়েছেন। মনোনয়নপত্র জমার সময় প্রার্থীদের পাশাপাশি তাদের প্রস্তাবক ও সমর্থক রয়েছে। রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছি আমরা।

সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন দল যে ৪৮ জনকে চূড়ান্ত করেছেন তাদের মধ্যে দুজন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। গতবারের মন্ত্রিসভায় ছিলেন কিন্তু এবার দলীয় মনোনয়ন পাননি এমন প্রার্থী আছেন একজন। মনোনয়ন পেয়েও আইনি জটিলতায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি এমন প্রার্থী আছেন একজন। এ ছাড়া একাদশ সংসদে সংরক্ষিত আসনে প্রতিনিধিত্ব করেছেন এমন প্রার্থী আছেন সাতজন। 

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, বিএনপি নিয়ে মাথাব্যথা নেই আওয়ামী লীগের। কারণ, তারা মুখে যে গর্জন বাস্তবে ওই যে বললাম আষাঢ়ে তর্জন গর্জন, বাস্তবে অসার। তারা মুখে যা বলছে কার্যক্ষেত্রে তারা তা দেখাতে পারেনি। দেশের মানুষকে তাদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে পারেনি। মানুষ সম্পৃক্ত হলে আন্দোলন সফল হয়। 

বিএনপিকে নিষিদ্ধের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি’র নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের বিষয়ে যুবলীগ ইসিতে আবেদন করলেও আওয়ামী লীগের এ বিষয়ে কোনো উদ্যোগ নেই। বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে আওয়ামী লীগের কোনো চিন্তা নেই। 

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যুবলীগ আমাদের একটা সংগঠন। তাদের স্বতন্ত্র একটা সত্তা রয়েছে। তারা দাবি করতে পারে। মূল দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এ ধরনের চিন্তা ভাবনা করলে বলতাম। আমাদের কোনো নেতা এ বিষয়টি অবতারণা করেনি। আমাদের উদ্বেগও নেই, এটা নিয়ে কোনো চিন্তাও নেই। ছাত্রলীগের এক নেতা দাঁড়িয়ে বলে গেল-বিএনপিকে নিষিদ্ধ করতে, তাতে কি আমরাও ওর সঙ্গে লাফাব? তারা তাদেরটা বলুক। যুবলীগ যুবলীগের চিন্তা থেকে বলছে, আমরা যুবলীগ চাইলে তো একটা জাতীয় দল নিষিদ্ধ হয়ে যাবে না? বিষয়টা তো মূল দল আওয়ামী লীগ এ বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেনি।

এ সময় দ্বাদশ সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা