× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাদেরকে ছেড়ে রওশনের দলে ভিড়লেন বাবলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৫২ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩১ পিএম

 ১৮ ফেব্রুয়ারি দুপুরে গুলশানের বাস ভবনে সংবাদ সম্মেলনে রওশন এরশাদের পাশে বসেন আবু হোসেন বাবলা। প্রবা ফটো

১৮ ফেব্রুয়ারি দুপুরে গুলশানের বাস ভবনে সংবাদ সম্মেলনে রওশন এরশাদের পাশে বসেন আবু হোসেন বাবলা। প্রবা ফটো

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরকে ছেড়ে রওশন এরশাদের দলে ভিড়েছেন দলটির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। এর আগে কাদেরের জাপা থেকে অব্যাহতিপ্রাপ্তরা রওশন এরশাদের দিকে ধাবিত হলেও এবার স্বেচ্ছায় রওশনের দলে যোগ দিলেন বাবলা। 

রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রওশন এরশাদের গুলশানে এক সংবাদ সম্মেলনে প্রকাশ্যে আসেন বাবলা। 

সংবাদ সম্মেলনে বাবলা বলেন, ‘রওশন এরশাদের নেতৃত্বে নতুন উদ্যমে জাতীয় পার্টি গঠন করব। সারা দেশে ওয়ার্ড ইউনিট পর্যায়ে শক্তিশালী করার জন্য কাজ করব। আমরা জানতাম, নিজের চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অথচ আজ দেখতে পারছি এখানে দেশের চেয়ে দল বড়, আর দলের চেয়ে নিজে বড়, আর নিজের চেয়ে স্ত্রী বড়।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, রওশন অনুসারী জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম সেন্টু, গোলাম সারোয়ার মিলন, ইয়াহিয়া চৌধুরীসহ বিভিন্নস্তরের নেতাকর্মী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা