× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংরক্ষিত নারী আসন

শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন জাপার দুই প্রার্থী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪৬ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪৬ পিএম

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান নুরুন নাহার (বাঁয়ে) ও কো-চেয়ারম্যান সালমা ইসলাম। ছবি কোলাজ : প্রবা

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান নুরুন নাহার (বাঁয়ে) ও কো-চেয়ারম্যান সালমা ইসলাম। ছবি কোলাজ : প্রবা

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন কো-চেয়ারম্যান সালমা ইসলাম ও ভাইস চেয়ারম্যান নুরুন নাহার। 

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে (ইসি) তারা মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে আজ বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

জাতীয় পার্টির দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘যদি জাতীয় পার্টির ১৩ জন সংসদ সদস্য (দুই নারী সদস্যসহ) কার্যকর ভূমিকা রাখতে পারে তবে সংসদকে কার্যকরী করা সম্ভব, সংখ্যা দিয়ে কিছু হয় না। ৭ তারিখের নির্বাচনে এসে গণতন্ত্রকে বাঁচিয়েছে জাতীয় পার্টি, আমরা গতবারের মতো এবারও সংসদে কার্যকর ভূমিকা রাখব।’ 

এবার সংরক্ষিত নারী আসন বণ্টনে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন স্বতন্ত্র নির্বাচিত ৬২ সংসদ সদস্য। এতে ৫০টি আসনের ৪৮টিই পাচ্ছে ক্ষমতাসীনরা। আর বাকি দুটি পাচ্ছে জাতীয় পার্টি।

গত ১৫ ফেব্রুয়ারি সালমা ইসলাম ও নূরুন নাহার বেগমকে এই দুই আসনের জন্য মনোনয়ন দেয় জাতীয় পার্টি। 

সালমা ইসলাম জাতীয় পার্টির কো–চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় নির্বাচনে তিনি ঢাকা–১ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমানের কাছে পরাজিত হন। এর আগেও সালমা সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

 আর নূরুন নাহার বেগম দলের ভাইস চেয়ারম্যান ছাড়াও ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করছেন। 

 আগামী ১৪ মার্চ  ভোটের দিন নির্ধারণ করে  তফসিল ঘোষণা করা হলেও এ নির্বাচনে ভোটের প্রয়োজন হয় না।  মনোনয়নপত্র বাছাই  হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। আর  প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ ফেব্রুয়ারি। এর পরেই প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা