প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২১ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২৯ পিএম
বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু। ফাইল ফটো
বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি দেশের বাইরে অবস্থান করায় সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি দেশের বাইরে অবস্থান করছেন। এমতাবস্থায় কৃষক লীগের গঠনতন্ত্রের ২০ ধারার (গ ও ঘ) উপধারা অনুযায়ী সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। সাংগঠনিক নির্দেশক্রমে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।