× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংরক্ষিত আসন

৪৮ প্রার্থীর তথ্য বিশ্লেষণে যা জানা গেল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪৯ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৮ পিএম

সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়াদের মধ্যে আছেন পুরোনোরাও। ছবি : কোলাজ প্রবা

সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়াদের মধ্যে আছেন পুরোনোরাও। ছবি : কোলাজ প্রবা

সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন দল যে ৪৮ জনকে চূড়ান্ত করেছেন তাদের মধ্যে দুজন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। গতবারের মন্ত্রিসভায় ছিলেন কিন্তু এবার দলীয় মনোনয়ন পাননি এমন প্রার্থী আছেন একজন। মনোনয়ন পেয়েও আইনি জটিলতায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি এমন প্রার্থী আছেন একজন। এ ছাড়া একাদশ সংসদে সংরক্ষিত আসনে প্রতিনিধিত্ব করেছেন এমন প্রার্থী আছেন সাতজন। 

সানজিদা খানম 

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সানজিদা খানম ঢাকা-৪ আসন থেকে এবার নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনের কাছে ২ হাজার ১৯৮ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।

মেহের আফরোজ 

মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ গাজীপুর-৫ আসনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে স্বতন্ত্র প্রার্থী আকাতারুউজ্জামানের কাছে ১৪ হাজার ৯৩৭ ভোটের ব্যবধানে পরাজিত হন। এর আগে তিনি ১৯৯৬ সালে প্রথম সংরক্ষিত আসনের টিকিট পেয়ে সংসদে যান। এ ছাড়া দুই মেয়াদে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 

বেগম মুন্নুজান সুফিয়ান

একাদশ সংসদে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন বেগম মুন্নুজান সুফিয়ান। কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাননি। নির্বাচনের টিকিট না পেলেও সংরক্ষিত আসনে মনোনয়ন পেয়ে আবারও তিনি সংসদে ফিরলেন। এর আগে ১৯৯৬ সালে মহিলা সংরক্ষিত আসনে তিনি সংসদ-সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে  অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ হতে ২০১৪ পর্যন্ত তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

শাম্মী আহমেদ

দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ। কিন্তু দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত জটিলতায় তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি।   

সংরক্ষিত আসনের প্রতিনিধি হয়ে একাদশ সংসদে প্রতিনিধিত্ব করেছেন আরমা দত্ত, নাহিদ ইজাহার খান, ফজিলাতুন নেসা, শবনম জাহান শিলা, ফরিদা খানম, অপরাজিতা হক এবং ওয়াশিকা আয়শা খান। এই সাতজন এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এ ছাড়া যারা মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা