× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংরক্ষিত আসন

যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৮ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫৬ পিএম

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

যারা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তারা হলেন-রেজিয়া ইসলাম (পঞ্চগড়), দ্রৌপদী দেবী আগরওয়ালা (ঠাকুরগাঁও), আশিকা সুলতানা (নীলফামারী), রোকেয়া সুলতানা (জয়পুরহাট), কোহেলী কুদ্দুস (নাটোর), জারা জাবিন মাহবুব (চাঁপাইনবাবগঞ্জ), রুনু রেজা (খুলনা), ফরিদা আক্তার বানু (বাগেরহাট), ফারজানা সুমি (বরগুনা), খালেদা বাহার বিউটি (ভোলা), নাজনীন নাহার রশীদ (পটুয়াখালী), ফরিদা ইয়াসমিন (নরসিংদী), উম্মি ফারজানা সাত্তার (ময়মনসিংহ), নাদিয়া বিনতে আমিন (নেত্রকোণা), মাহফুজা সুলতানা (জয়পুরহাট), পারভীন জামান (ঝিনাইদহ), আরমা দত্ত (কুমিল্লা), লায়লা পারভীন (সাতক্ষীরা), বেগম মুন্নুজান সুফিয়ান (খুলনা), বেদৌরা আহমেদ সালাম (গোপালগঞ্জ), শবনম জাহান (ঢাকা), পারুল আক্তার (ঢাকা), সাবেরা বেগম (ঢাকা), শাম্মী আহমেদ (বরিশাল), নাহিদ ইজাহার খান (ঢাকা), ঝর্ণা হাসান (ফরিদপুর), ফজিলাতুন নেসা (মুন্সিগঞ্জ), শাহিদা তারেখ দীপ্তি (ঢাকা), অনিমা মুক্তি গমেজ (ঢাকা), শেখ আনার কলি পুতুল (ঢাকা), মাসুদা সিদ্দিকী রোজী (নরসিংদী), তারানা হালিম (টাঙ্গাইল), বেগম শামসুন্নাহার (টাঙ্গাইল), মেহের আফরোজ (গাজীপুর), অপরাজিতা হক (টাঙ্গাইল), হাছিনা বারি চৌধুরী (ঢাকা), নাজমা আকতার (গোপালগঞ্জ), রুমা চক্রবর্তী (সিলেট), ফরিদুন্নাহার লাইলী (লক্ষ্মীপুর), আশ্রাফুন নেছা (লক্ষ্মীপুর), কানন আরা বেগম (নোয়াখালী), শামীমা হারুন (চট্টগ্রাম), ফারিদা খানম (নোয়াখালী), দিলোয়ারা ইউসুফ (চট্টগ্রাম), ওয়াশিকা আয়েশা খান (চট্টগ্রাম), জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ (রাঙ্গামাটি), সানজিদা খানম (ঢাকা), নাসিমা জামান ববি (রংপুর)।

এ ছাড়া ১৪ দলের অনুরোধে স্বতন্ত্রদের অংশ থেকে একজনকে মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান ওই প্রার্থী গণতন্ত্রী পার্টির কানন আরা বেগম (নোয়াখালী)।

তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৪৮ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ১৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হবে দলের পক্ষ থেকে।

দ্বাদশ জাতীয় সংসদের নির্ধারিত ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে ৪৮টি (দলীয় স্বতন্ত্রদের ১০টিসহ) পাবে আওয়ামী লীগ। এই ৪৮টি আসনের বিপরীতে ১৫৪৯ নারী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা