প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৪১ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০৭ পিএম
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রবা ফটো
কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কারাগার থেকে মুক্তি পান তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সৈয়দ এমরান সালেহ প্রিন্স কারাগার থেকে বের হয়ে সরাসরি কলাবাগানের বাসভবনে গিয়েছেন।
এর আগে ৪ নভেম্বর রাজধানীর বাড্ডা এলাকার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।