× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বিতীয় মুক্তিযুদ্ধেই সংকটের সমাধান হবে : স্বপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৫৪ পিএম

জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় সংগঠকদের সভা। ছবি : সংগৃহীত

জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় সংগঠকদের সভা। ছবি : সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, রাষ্ট্র যে গভীর বিপর্যয়ের মুখে পড়েছে তা থেকে উদ্ধারের জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধ’ প্রয়োজন। তিনি বলেন, দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে নৈতিক জাগরণ ছাড়া এই জাতির টিকে থাকা আর সম্ভব হবে না। দেশ ধ্বংসের শেষ কিনারে। এসব বলার প্রয়োজন শেষ হয়ে গেছে, এখন প্রয়োজন শুধু শাসন ব্যবস্থা বদল করার। নতুন করে বাংলাদেশকে নির্মাণ করতে হবে। 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকালে জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় সংগঠকদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘শুধু অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য সেটা নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ নয়, আমাদের লক্ষ হচ্ছে নতুন মানুষ তৈরি করা। যারা নীতি নির্ধারণে, আইন প্রনয়ণের সাংবিধানিক ভূমিকা রাখবে, এই অংশীদারিত্বের ব্যবস্থার মধ্য দিয়ে সকলকে নিয়ে জীবনের সার্থকতা খুঁজে পাবে। এটা বিদ্যমান দলীয় রাজনীতিতে সম্ভব না।’

জেএসডি সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, ‘গণঅভ্যুত্থান ও গণসংগ্রাম গড়ে তোলার মধ্য দিয়ে এই সংগ্রামকে চূড়ান্ত লক্ষ্যের দিকে নিয়ে যেতে হবে। এই সংগ্রাম রাজনৈতিক দল এবং সমাজশক্তির সমন্বয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে নতুন যে গণশক্তির উত্থান ঘটবে, তা দিয়েই রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে। এই সংগ্রামে পরাজয়ের কোন স্থান নেই বরং নিশ্চিত বিজয় হবে জনগণের।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী। সভায় বক্তব্য রাখেন জেএসডি সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, এ্যাডভোকেট কে এম জাবির, ডা. জবিউল হোসেন, মোহাম্মদ সোহরাব হোসেন, এ কে এম মিজান উর রশিদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, এডভোকেট মিয়া হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক খান মোহাম্মদ লোকমান হাকিম, মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক ইউসূফ সিরাজ খান মিন্টু, আবদুল্যাহ্ আল তারেক, এস এম শামছুল আলম নিক্সন, আনোয়ারুল কবির মানিক, মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ আবদুল মান্নান মুন্সি, কামাল উদ্দিন মজুমদার সাজু, আবদুল্লাহ আল মামুন, শফিকুর রহমান বাবর, বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ নাসিম, সদস্য সিরাজ উদ্দিন শিকদার, মুজতবা কামাল প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা